মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ০৩-০২-২০২১ ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গায় দুই মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুরের দাসপাড়ায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের দাসপাড়ায় রেজাউল হোসেনের ছেলে রুবেল হোসেন (২৮) ও মৃত ভেরুম মণ্ডলের ছেলে আনোয়ার হোসেনকে (৪৮) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে হাতেনাতে আটক করেন আলমডাঙ্গা থানার এসআই সুফল কুমার। আটকের পরে বিষয়টি আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ন কবিরকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামী রুবেল হোসেন ও আনোয়ার হোসেনকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ