ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় দুই মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুরের দাসপাড়ায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের দাসপাড়ায় রেজাউল হোসেনের ছেলে রুবেল হোসেন (২৮) ও মৃত ভেরুম মণ্ডলের ছেলে আনোয়ার হোসেনকে (৪৮) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে হাতেনাতে আটক করেন আলমডাঙ্গা থানার এসআই সুফল কুমার। আটকের পরে বিষয়টি আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ন কবিরকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামী রুবেল হোসেন ও আনোয়ার হোসেনকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।
