আলমডাঙ্গায় নির্বাচনী অফিস উদ্বোধন করলেন গনু মিয়া
- আপলোড তারিখঃ
০১-০২-২০২১
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা পৌরসভা নির্বাচন উপলক্ষে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের কলেজপড়ায় এ নির্বাচনী অফিস উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনু। ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বাবু রবি কর্মকারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠান বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত অধিকারী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হামিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক কাজী রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সম্পাদক মতিয়ার রহমান ফারুক, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিরুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানের উপস্থাপনা করেন ছাত্রলীগের নেতা মনিরুজ্জামান।
কমেন্ট বক্স