আলমডাঙ্গায় নির্বাচনী অফিস উদ্বোধন করলেন গনু মিয়া

আপলোড তারিখঃ 2021-02-01 ইং
আলমডাঙ্গায় নির্বাচনী অফিস উদ্বোধন করলেন গনু মিয়া ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌরসভা নির্বাচন উপলক্ষে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের কলেজপড়ায় এ নির্বাচনী অফিস উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনু। ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বাবু রবি কর্মকারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠান বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত অধিকারী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হামিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক কাজী রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সম্পাদক মতিয়ার রহমান ফারুক, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিরুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানের উপস্থাপনা করেন ছাত্রলীগের নেতা মনিরুজ্জামান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)