মেহেরপুরে শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন
- আপলোড তারিখঃ
১৪-০১-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
জাতীয় ও আন্তর্জাতিক বাংলা ভাষার মান সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচির আওতায় মেহেরপুরে শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়। মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান উপস্থিত থেকে শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করেন। এসময় সেখানে বক্তব্য দেন, সাংস্কৃতিক কর্মী আবুল হাসনাত দিপু, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক মৌসুমী ঢালী। পরে শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন ও ধোয়া মোছার কাজ করা হয়।
কমেন্ট বক্স