মেহেরপুরে শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন

আপলোড তারিখঃ 2021-01-14 ইং
মেহেরপুরে শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: জাতীয় ও আন্তর্জাতিক বাংলা ভাষার মান সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচির আওতায় মেহেরপুরে শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়। মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান উপস্থিত থেকে শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করেন। এসময় সেখানে বক্তব্য দেন, সাংস্কৃতিক কর্মী আবুল হাসনাত দিপু, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক মৌসুমী ঢালী। পরে শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন ও ধোয়া মোছার কাজ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)