আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন
- আপলোড তারিখঃ
১২-০১-২০২১
ইং
জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে তিনি পরিদর্শনে আসেন। পরিদর্শনকালীন তিনি ভূমি অফিসের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং ভূমি অফিসের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা প্রশাসকের সি/এ জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আবুল কাশেম, অফিস সহায়ক মতিউল হক, কাজী ফরিদ উদ্দীনসহ ভূমি সংক্রান্ত সেবা নিতে আসা সাধারণ মানুষ।
কমেন্ট বক্স