আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন

আপলোড তারিখঃ 2021-01-12 ইং
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন ছবির ক্যাপশন:
জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে তিনি পরিদর্শনে আসেন। পরিদর্শনকালীন তিনি ভূমি অফিসের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং ভূমি অফিসের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা প্রশাসকের সি/এ জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আবুল কাশেম, অফিস সহায়ক মতিউল হক, কাজী ফরিদ উদ্দীনসহ ভূমি সংক্রান্ত সেবা নিতে আসা সাধারণ মানুষ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)