মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর পৌর মেয়র রিটনের শীতবস্ত্র বিতরণ

  • আপলোড তারিখঃ ০৭-০১-২০২১ ইং
মেহেরপুর পৌর মেয়র রিটনের শীতবস্ত্র বিতরণ
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে পৌরসভা প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে পৌর এলাকার পাঁচ শতাধিক শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন। এসময় তিনি শীতার্তদের পাশে দাঁড়াতে পেরে নিজে আনন্দিত বলে মন্তব্য করেন। এসময় তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজিব, বাপ্পি, হামিদা খাতুন, আল্পনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ