ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে পৌরসভা প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে পৌর এলাকার পাঁচ শতাধিক শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন। এসময় তিনি শীতার্তদের পাশে দাঁড়াতে পেরে নিজে আনন্দিত বলে মন্তব্য করেন। এসময় তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজিব, বাপ্পি, হামিদা খাতুন, আল্পনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
