দামুড়হুদায় অসহায় হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
- আপলোড তারিখঃ
০১-০১-২০২১
ইং
দর্শনা অফিস:
দামুড়হুদা উপজেলায় স্টার গোল্ড ইলেকট্রনিক এগ্রো ফার্ম লিমিটেডের যৌথ উদ্যোগে অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদ চত্বরে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। প্রধান অতিথি থেকে শীতবস্ত্র বিতরণ করেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, সাংবাদিক হানিফ মণ্ডল প্রমুখ। অনুষ্ঠানে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের অসহায় হতদরিদ্র ৪ শ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
কমেন্ট বক্স