দামুড়হুদায় অসহায় হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

আপলোড তারিখঃ 2021-01-01 ইং
দামুড়হুদায় অসহায় হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলায় স্টার গোল্ড ইলেকট্রনিক এগ্রো ফার্ম লিমিটেডের যৌথ উদ্যোগে অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদ চত্বরে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। প্রধান অতিথি থেকে শীতবস্ত্র বিতরণ করেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, সাংবাদিক হানিফ মণ্ডল প্রমুখ। অনুষ্ঠানে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের অসহায় হতদরিদ্র ৪ শ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)