অসহায় ওজিলার পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গার এসপি জাহিদ
- আপলোড তারিখঃ
২৩-১২-২০২০
ইং
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় অসহায় ওজিলা বেগমের (৬০) পাশে দাঁড়ালেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল মঙ্গলবার শীতের কষ্ট কমাতে সামান্য আশা নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে আসেন। এসময় মানবিক পুলিশ সুপার তাঁকে তাৎক্ষণিকভাবে একটি কম্বল ও ওষুধ কেনার জন্য নগদ টাকা প্রদান করেন। তিনি আরও আশ্বস্ত করেন চুয়াডাঙ্গাবাসীর যেকোনো প্রয়োজনে পুলিশ সুপারের দুয়ার ২৪ ঘণ্টা খোলা আছে।
পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, সমাজের সর্বস্তরের সামর্থ্যবান মানুষ যদি অসহায় সুবিধাবঞ্চিতদের দিকে একটু সুদৃষ্টি দেন, তাহলে আমাদের সমাজের সুবিধাবঞ্চিতদের মুখেও হাসি ফোঁটানো সম্ভব হবে। এসময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাসহ সকল বিষয়ে চুয়াডাঙ্গা জেলাবাসীর সহযোগিতা কামনা করেন।
কমেন্ট বক্স