অসহায় ওজিলার পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গার এসপি জাহিদ

আপলোড তারিখঃ 2020-12-23 ইং
অসহায় ওজিলার পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গার এসপি জাহিদ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় অসহায় ওজিলা বেগমের (৬০) পাশে দাঁড়ালেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল মঙ্গলবার শীতের কষ্ট কমাতে সামান্য আশা নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে আসেন। এসময় মানবিক পুলিশ সুপার তাঁকে তাৎক্ষণিকভাবে একটি কম্বল ও ওষুধ কেনার জন্য নগদ টাকা প্রদান করেন। তিনি আরও আশ্বস্ত করেন চুয়াডাঙ্গাবাসীর যেকোনো প্রয়োজনে পুলিশ সুপারের দুয়ার ২৪ ঘণ্টা খোলা আছে। পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, সমাজের সর্বস্তরের সামর্থ্যবান মানুষ যদি অসহায় সুবিধাবঞ্চিতদের দিকে একটু সুদৃষ্টি দেন, তাহলে আমাদের সমাজের সুবিধাবঞ্চিতদের মুখেও হাসি ফোঁটানো সম্ভব হবে। এসময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাসহ সকল বিষয়ে চুয়াডাঙ্গা জেলাবাসীর সহযোগিতা কামনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)