মেহেরপুরে দুই দিনব্যাপী চুক্তিবদ্ধ চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
২৩-১২-২০২০
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরে দুই দিনব্যাপী বোরো ধান ও গম বীজ উৎপাদনে কলা-কৌশল শীর্ষক চুক্তিবদ্ধ চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ও গতকাল মঙ্গলবার দিনব্যাপী মেহেরপুর কন্ট্রাকগ্রোসের উপ-পরিচালকের কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কন্ট্রাকগ্রোসের উপ-পরিচালক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠিানে প্রধান অতিথি ছিলেন বিএডিসি প্রসেসিং কেন্দ্রের উপ-পরিচালক হাসমত আলী মিয়া। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর বীজ উৎপাদন খামারের (বারাদী) উপ-পরিচালক মো. হাফিজুল ইসলাম, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. আব্দুল কাদের, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খান, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল মৌলা, আমঝুপি বিএডিসি (সবজী বীজ) উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ধান গবেষনা ইন্সটিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুবুর রহমান, আমঝুপি ডাল তেল বীজ কন্ট্রাকগ্রোসের সিনিয়র সহকারী পরিচালক জিয়াউর রহমান। প্রশিক্ষণে ১শ ২০ জন কৃষক অংশগ্রহণ করেন।
কমেন্ট বক্স