মেহেরপুরে দুই দিনব্যাপী চুক্তিবদ্ধ চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-12-23 ইং
মেহেরপুরে দুই দিনব্যাপী চুক্তিবদ্ধ চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে দুই দিনব্যাপী বোরো ধান ও গম বীজ উৎপাদনে কলা-কৌশল শীর্ষক চুক্তিবদ্ধ চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ও গতকাল মঙ্গলবার দিনব্যাপী মেহেরপুর কন্ট্রাকগ্রোসের উপ-পরিচালকের কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কন্ট্রাকগ্রোসের উপ-পরিচালক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠিানে প্রধান অতিথি ছিলেন বিএডিসি প্রসেসিং কেন্দ্রের উপ-পরিচালক হাসমত আলী মিয়া। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর বীজ উৎপাদন খামারের (বারাদী) উপ-পরিচালক মো. হাফিজুল ইসলাম, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. আব্দুল কাদের, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খান, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল মৌলা, আমঝুপি বিএডিসি (সবজী বীজ) উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ধান গবেষনা ইন্সটিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুবুর রহমান, আমঝুপি ডাল তেল বীজ কন্ট্রাকগ্রোসের সিনিয়র সহকারী পরিচালক জিয়াউর রহমান। প্রশিক্ষণে ১শ ২০ জন কৃষক অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)