বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় বিজিবির অভিযানে ফেনসিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ২০-১২-২০২০ ইং
দর্শনায় বিজিবির অভিযানে ফেনসিডিল উদ্ধার
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা দর্শনার ঝাঝাডাঙ্গা গ্রাম থেকে ৬৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার লিয়াকত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝাঝাডাঙ্গা গ্রামের একটি বাঁশবাগান থেকে ৬৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২৭ হাজার ২শ টাকা। গতকালই আটককৃত ফেন্সিডিল চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ