ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা দর্শনার ঝাঝাডাঙ্গা গ্রাম থেকে ৬৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার লিয়াকত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝাঝাডাঙ্গা গ্রামের একটি বাঁশবাগান থেকে ৬৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২৭ হাজার ২শ টাকা। গতকালই আটককৃত ফেন্সিডিল চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
