মেহেরপুরে অবৈধ মোটরসাইকেল আটক
- আপলোড তারিখঃ
১৯-১২-২০২০
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর ট্রাফিক বিভাগের উদ্যোগে মেহেরপুর শহরের কোর্ট এলাকায় লাইসেন্স এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ১৪ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ অভিযান চালানো হয়। অভিযানে মোটরসাইকেল চালকদের বৈধ কাগজপত্র না থাকায় ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এসময় ১টি মোটরসাইকেল আটক করা হয়। ট্রাফিক ইন্সপেক্টর জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাফিক সার্জেন্ট পবিত্র বিশ্বাস, মোজাফফর আহম্মদ, মো. বাচ্চু শেখ, টি এস আই উত্তম কুমার প্রমুখ।
কমেন্ট বক্স