মেহেরপুরে অবৈধ মোটরসাইকেল আটক

আপলোড তারিখঃ 2020-12-19 ইং
মেহেরপুরে অবৈধ মোটরসাইকেল আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর ট্রাফিক বিভাগের উদ্যোগে মেহেরপুর শহরের কোর্ট এলাকায় লাইসেন্স এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ১৪ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ অভিযান চালানো হয়। অভিযানে মোটরসাইকেল চালকদের বৈধ কাগজপত্র না থাকায় ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এসময় ১টি মোটরসাইকেল আটক করা হয়। ট্রাফিক ইন্সপেক্টর জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাফিক সার্জেন্ট পবিত্র বিশ্বাস, মোজাফফর আহম্মদ, মো. বাচ্চু শেখ, টি এস আই উত্তম কুমার প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)