বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার বেগমপুরে শীতবস্ত্র ও ক্রীড়া-সামগ্রী বিতরণ

  • আপলোড তারিখঃ ১৫-১২-২০২০ ইং
চুয়াডাঙ্গার বেগমপুরে শীতবস্ত্র ও ক্রীড়া-সামগ্রী বিতরণ
প্রতিবেদক, হিজলগাড়ী: চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র ও ক্রীড়া-সামগ্রী বিতরণ করা হয়ছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে বেগমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র ও খেলোয়াড়দের মধ্যে ক্রীড়া-সামগ্রী বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দারের সভাপত্বিতে শীতবস্ত্র ও ক্রীড়া-সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ শাসছুল আবেদনী খোকন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য জহুরুল ইসলাম ও খলিলুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন বেগমপুর ইউনিয়ন পরিষদের সচিব আশাবুল হক মাছুদ, ইউপি সদস্য জিলুূর রহমান, আবু সালেহ, কায়েশ উদ্দিন, সমাজ সেবক শামীম হোসেন মিজি প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ