ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হিজলগাড়ী:
চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র ও ক্রীড়া-সামগ্রী বিতরণ করা হয়ছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে বেগমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র ও খেলোয়াড়দের মধ্যে ক্রীড়া-সামগ্রী বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দারের সভাপত্বিতে শীতবস্ত্র ও ক্রীড়া-সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ শাসছুল আবেদনী খোকন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য জহুরুল ইসলাম ও খলিলুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন বেগমপুর ইউনিয়ন পরিষদের সচিব আশাবুল হক মাছুদ, ইউপি সদস্য জিলুূর রহমান, আবু সালেহ, কায়েশ উদ্দিন, সমাজ সেবক শামীম হোসেন মিজি প্রমুখ।
