মেহেরপুর এনসিটিএফ’র উদ্যোগে দিনব্যাপী কর্মশালা
- আপলোড তারিখঃ
১১-১২-২০২০
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর জেলা ন্যাশনাল চিলড্রেন্স ট্রাস্ক ফোর্স এনসিটিএফ’র উদ্যোগে জেলা পর্যায়ে শিশু অধিকার, শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং, এনসিটিএফ এবং লিডারশিপ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি অফিস মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মেহেরপুর জেলা এনসিটিএফ’র সভাপতি এসএম মেহেরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা এনসিটিএফ ভলেন্টিয়ার এস এম আব্দুল মান্নাফ, সদর উপজেলা এনসিটিএফ’র সভাপতি মুশফিকুর রহমান রিয়াদ, গাংনী উপজেলা এনসিটিবি সভাপতি সবুজ, মেহেরপুর জেলা এনসিটিএফ’র সাবেক সম্পাদক আমানুল্লাহ আমান প্রমুখ।
কমেন্ট বক্স