মেহেরপুর এনসিটিএফ’র উদ্যোগে দিনব্যাপী কর্মশালা

আপলোড তারিখঃ 2020-12-11 ইং
মেহেরপুর এনসিটিএফ’র উদ্যোগে দিনব্যাপী কর্মশালা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর জেলা ন্যাশনাল চিলড্রেন্স ট্রাস্ক ফোর্স এনসিটিএফ’র উদ্যোগে জেলা পর্যায়ে শিশু অধিকার, শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং, এনসিটিএফ এবং লিডারশিপ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি অফিস মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মেহেরপুর জেলা এনসিটিএফ’র সভাপতি এসএম মেহেরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা এনসিটিএফ ভলেন্টিয়ার এস এম আব্দুল মান্নাফ, সদর উপজেলা এনসিটিএফ’র সভাপতি মুশফিকুর রহমান রিয়াদ, গাংনী উপজেলা এনসিটিবি সভাপতি সবুজ, মেহেরপুর জেলা এনসিটিএফ’র সাবেক সম্পাদক আমানুল্লাহ আমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)