মেহেরপুরে অর্থ আত্মসাৎ মামলায় এক ব্যক্তির কারাদণ্ড
- আপলোড তারিখঃ
০৮-১২-২০২০
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
অর্থ আত্মসাৎ সংক্রান্ত একটি মামলায় জিয়াউল হক নামের এক ব্যক্তিকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ এবং অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। গতকাল সোমবার মেহেরপুর জেলা যুগ্ম-জজ ২য় আদালতের বিচারক মো. কেরামত আলী এ রায় দেন। সাজাপ্রাপ্ত জিয়াউল হক মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের খোদা বক্সের ছেলে। ২০১৮ সালে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিদ্যাধরপুর গ্রামের মিলন নামের এক ব্যক্তি জিয়াউল হকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা দায়ের করেন। যার সি আর কেস নং ৩০/১৮।
কমেন্ট বক্স