মেহেরপুরে অর্থ আত্মসাৎ মামলায় এক ব্যক্তির কারাদণ্ড

আপলোড তারিখঃ 2020-12-08 ইং
মেহেরপুরে অর্থ আত্মসাৎ মামলায় এক ব্যক্তির কারাদণ্ড ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: অর্থ আত্মসাৎ সংক্রান্ত একটি মামলায় জিয়াউল হক নামের এক ব্যক্তিকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ এবং অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। গতকাল সোমবার মেহেরপুর জেলা যুগ্ম-জজ ২য় আদালতের বিচারক মো. কেরামত আলী এ রায় দেন। সাজাপ্রাপ্ত জিয়াউল হক মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের খোদা বক্সের ছেলে। ২০১৮ সালে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিদ্যাধরপুর গ্রামের মিলন নামের এক ব্যক্তি জিয়াউল হকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা দায়ের করেন। যার সি আর কেস নং ৩০/১৮।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)