দামুড়হুদায় মাস্ক ব্যবহার না করায় ৬ জনের জরিমানা
- আপলোড তারিখঃ
০৮-১২-২০২০
ইং
প্রতিবেদক, দামুড়হুদ:
সরকারি নির্দেশ অমান্য করে মাস্ক ব্যবহার না করে বাইরে চলাফেরা করার অপরাধে দামুড়হুদা বাসস্ট্যান্ডে গণপরিবহনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ জনের কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান। এসময় দামুড়হুদা বাসস্ট্যান্ডে গণপরিবহন ও পথচারীদের মুখে মাস্ক না থাকার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ সালের ১৮৮ ধারায় ৬ জনের কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন সার্টিফিকেট সহকারী জিহান আলীসহ দামুড়হুদা মডেল থানার পুলিশের একটি চৌকস টিম।
কমেন্ট বক্স