দামুড়হুদায় মাস্ক ব্যবহার না করায় ৬ জনের জরিমানা

আপলোড তারিখঃ 2020-12-08 ইং
দামুড়হুদায় মাস্ক ব্যবহার না করায় ৬ জনের জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদ: সরকারি নির্দেশ অমান্য করে মাস্ক ব্যবহার না করে বাইরে চলাফেরা করার অপরাধে দামুড়হুদা বাসস্ট্যান্ডে গণপরিবহনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ জনের কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান। এসময় দামুড়হুদা বাসস্ট্যান্ডে গণপরিবহন ও পথচারীদের মুখে মাস্ক না থাকার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ সালের ১৮৮ ধারায় ৬ জনের কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন সার্টিফিকেট সহকারী জিহান আলীসহ দামুড়হুদা মডেল থানার পুলিশের একটি চৌকস টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)