মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক
- আপলোড তারিখঃ
০৮-১২-২০২০
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ জাকির হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি এলাকা থেকে জাকির হোসেনকে আটক করা হয়। জাকির হোসেন গাংনী উপজেলার চৌগাছা গ্রামের আওলাদ হোসেনের ছেলে। ডিবি জানায়, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এস আই মো. হাবিবুর রহমানের নেতৃত্বে গাংনী উপজেলার সাহারবাটি এলাকায় অভিযান চালায়। এসময় মো. জাকির হোসেন (৫৫) কে ৩’শ গ্রাম গাঁজাসহ তার ব্যবহারিত একটি মটরসাইকেল আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা মামলা দায়ের করা হয়েছে।
কমেন্ট বক্স