মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-12-08 ইং
মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ জাকির হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি এলাকা থেকে জাকির হোসেনকে আটক করা হয়। জাকির হোসেন গাংনী উপজেলার চৌগাছা গ্রামের আওলাদ হোসেনের ছেলে। ডিবি জানায়, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এস আই মো. হাবিবুর রহমানের নেতৃত্বে গাংনী উপজেলার সাহারবাটি এলাকায় অভিযান চালায়। এসময় মো. জাকির হোসেন (৫৫) কে ৩’শ গ্রাম গাঁজাসহ তার ব্যবহারিত একটি মটরসাইকেল আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)