বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বিদ্যুতস্পৃষ্টে ঝলসে গেল নির্মাণ শ্রমিকের দেহ

  • আপলোড তারিখঃ ২৪-১১-২০২০ ইং
আলমডাঙ্গায় বিদ্যুতস্পৃষ্টে ঝলসে গেল নির্মাণ শ্রমিকের দেহ
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় তিন তলা ভবনের ছাদ ঢালাইয়ের সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের দেহ ঝলসে গেছে। জানা গেছে, আলমডাঙ্গা শহরের হাইরোডে অবস্থিত ইকবাল ফার্মেসির ভবনের ৩য় তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছে। গতকাল সেনামবার সকাল সাড়ে আটটার দিকে ছাদ ঢালাই কাজের জন্য অসাবধানতাবশত বিদ্যুতস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিক অন্তর আলীর (২৮) শরীর পুড়ে গেছে। অন্তর আলী আলমডাঙ্গার গোবিন্দপুরের রফিকুল ইসলামের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ফাতেমা ক্লিনিকে ভর্তি করা হয়। সন্ধ্যায় কিছুটা সুস্থ হলে তাঁকে নিজ বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ