ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় তিন তলা ভবনের ছাদ ঢালাইয়ের সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের দেহ ঝলসে গেছে। জানা গেছে, আলমডাঙ্গা শহরের হাইরোডে অবস্থিত ইকবাল ফার্মেসির ভবনের ৩য় তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছে। গতকাল সেনামবার সকাল সাড়ে আটটার দিকে ছাদ ঢালাই কাজের জন্য অসাবধানতাবশত বিদ্যুতস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিক অন্তর আলীর (২৮) শরীর পুড়ে গেছে। অন্তর আলী আলমডাঙ্গার গোবিন্দপুরের রফিকুল ইসলামের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ফাতেমা ক্লিনিকে ভর্তি করা হয়। সন্ধ্যায় কিছুটা সুস্থ হলে তাঁকে নিজ বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।
