জীবননগরে কৃষকদের মধ্যে বিনামূল্যে ধানের বীজ বিতরণ
- আপলোড তারিখঃ
২০-১১-২০২০
ইং
জীবননগর অফিস:
জীবননগরে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে ধানের বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বায়ার ফর বাংলাদেশ কোম্পানির আয়োজনে উপজেলা সাহিত্য পরিষদে উপজেলার ১৬৭জন কৃষকদের মধ্যে বিনামূল্যে ধানের বীজ বিতরণ করা হয়। বায়ার ফর বাংলাদেশ কোম্পানির কৃষিবিদ জি এম মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে ধানের বীজ বিতরণ করেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বায়ার ফর বাংলাদেশ কোম্পানির এমডিও বাবুল আক্তার ও এমডিও ইখলাচুর রহমান। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন এসি হারুন অর রশীদ।
কমেন্ট বক্স