জীবননগরে কৃষকদের মধ্যে বিনামূল্যে ধানের বীজ বিতরণ

আপলোড তারিখঃ 2020-11-20 ইং
জীবননগরে কৃষকদের মধ্যে বিনামূল্যে ধানের বীজ বিতরণ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে ধানের বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বায়ার ফর বাংলাদেশ কোম্পানির আয়োজনে উপজেলা সাহিত্য পরিষদে উপজেলার ১৬৭জন কৃষকদের মধ্যে বিনামূল্যে ধানের বীজ বিতরণ করা হয়। বায়ার ফর বাংলাদেশ কোম্পানির কৃষিবিদ জি এম মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে ধানের বীজ বিতরণ করেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বায়ার ফর বাংলাদেশ কোম্পানির এমডিও বাবুল আক্তার ও এমডিও ইখলাচুর রহমান। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন এসি হারুন অর রশীদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)