আলমডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে বাবুর হোটেলে ভাঙচুর
- আপলোড তারিখঃ
১৯-১১-২০২০
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় পূর্ব শত্রুতার জের ধরে বাবুর হোটেল ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাধিকাগঞ্জের মধুর ছেলে জীবন (২৫), আরজ মালিথার ছেলে বাদশা ও একই গ্রামের বাপ্পিসহ তিনজন বাবুর হোটেলে ঢুকে হোটেলের শোকেসের কাঁচ ভাঙচুর করে ও মারধরের হুমকি দেয়। এ ঘটনায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হোটেল মালিক নুরুল ইসলামের ছেলে বাবু আলমডাঙ্গা থানায় জীবন (২৫), বাদশা ও একই গ্রামের বাপ্পিসহ তিনজনকে আসামি করে লিখিত অভিযোগ করেছে। জানা যায়, গতকাল বিকেল পাঁচটায় জীবন, বাদশা ও বাপ্পিসহ তিনজন পূর্ব শত্রুতার জের ধরে বাবুর হোটেলে ভাংচুর ও হোটেল মালিক বাবুকে মারধরের হুমকি দেয়। এ ঘটনায় বাবু উক্ত তিনজনকে আসামি করে আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন।
কমেন্ট বক্স