আলমডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে বাবুর হোটেলে ভাঙচুর

আপলোড তারিখঃ 2020-11-19 ইং
আলমডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে বাবুর হোটেলে ভাঙচুর ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় পূর্ব শত্রুতার জের ধরে বাবুর হোটেল ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাধিকাগঞ্জের মধুর ছেলে জীবন (২৫), আরজ মালিথার ছেলে বাদশা ও একই গ্রামের বাপ্পিসহ তিনজন বাবুর হোটেলে ঢুকে হোটেলের শোকেসের কাঁচ ভাঙচুর করে ও মারধরের হুমকি দেয়। এ ঘটনায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হোটেল মালিক নুরুল ইসলামের ছেলে বাবু আলমডাঙ্গা থানায় জীবন (২৫), বাদশা ও একই গ্রামের বাপ্পিসহ তিনজনকে আসামি করে লিখিত অভিযোগ করেছে। জানা যায়, গতকাল বিকেল পাঁচটায় জীবন, বাদশা ও বাপ্পিসহ তিনজন পূর্ব শত্রুতার জের ধরে বাবুর হোটেলে ভাংচুর ও হোটেল মালিক বাবুকে মারধরের হুমকি দেয়। এ ঘটনায় বাবু উক্ত তিনজনকে আসামি করে আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)