বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে কালেক্টরেট সহকারী সমিতির মানববন্ধন ও কর্মবিরতি পালন

  • আপলোড তারিখঃ ১৮-১১-২০২০ ইং
জীবননগরে কালেক্টরেট সহকারী সমিতির মানববন্ধন ও কর্মবিরতি পালন
জীবননগর অফিস: বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কেন্দ্রীয় কমিটি কর্তৃক ১১-১৬তম গ্রেডের কর্মচারীদের পদবি পরিবর্তনসহ গ্রেড উন্নীতকরণের দাবিতে চার দিনব্যাপী পূর্ণ কর্মবিরতি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) জীবননগর উপজেলা শাখার আয়োজনে জীবননগর উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এ কর্মবিরতি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের অফিস সুপারিনটেনডেন্ট শাজাহান সিরাজ, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সালাউদ্দিন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আব্দুল আউয়াল, সার্টফিকেট সহকারী নাজমা খাতুন এবং উপজেলা ভূমি অফিসের হারুন আর রশিদ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ