ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কেন্দ্রীয় কমিটি কর্তৃক ১১-১৬তম গ্রেডের কর্মচারীদের পদবি পরিবর্তনসহ গ্রেড উন্নীতকরণের দাবিতে চার দিনব্যাপী পূর্ণ কর্মবিরতি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) জীবননগর উপজেলা শাখার আয়োজনে জীবননগর উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এ কর্মবিরতি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের অফিস সুপারিনটেনডেন্ট শাজাহান সিরাজ, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সালাউদ্দিন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আব্দুল আউয়াল, সার্টফিকেট সহকারী নাজমা খাতুন এবং উপজেলা ভূমি অফিসের হারুন আর রশিদ।
