বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ৯৮ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১০-১১-২০২০ ইং
জীবননগরে ৯৮ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
জীবননগর অফিস: জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯৮ বোতল ফেনসিডিলসহ সেমিক হাসান (১৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৫৮-বিজিবি। গতকাল সোমবার সকালে জীবননগর বিওপির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধিনস্ত জীবননগর বিওপির হাবিলদার মখলেসুর রহমান ও সঙ্গীয় ফোর্স। এসময় ৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল, ১টি মোবাইল ও সীমকার্ড এবং ২টি ব্যাগসহ সেমিক হাসানকে আটক করা হয়। সেমিক হাসান দামুড়হুদা উপজেলার হুদাপাড়ার মিরাজুল ইসলামের ছেলে। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত আসামীকে জীবননগর থানায় সোপর্দ করা হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ