ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯৮ বোতল ফেনসিডিলসহ সেমিক হাসান (১৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৫৮-বিজিবি। গতকাল সোমবার সকালে জীবননগর বিওপির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধিনস্ত জীবননগর বিওপির হাবিলদার মখলেসুর রহমান ও সঙ্গীয় ফোর্স। এসময় ৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল, ১টি মোবাইল ও সীমকার্ড এবং ২টি ব্যাগসহ সেমিক হাসানকে আটক করা হয়। সেমিক হাসান দামুড়হুদা উপজেলার হুদাপাড়ার মিরাজুল ইসলামের ছেলে। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত আসামীকে জীবননগর থানায় সোপর্দ করা হয়।
