তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ
- আপলোড তারিখঃ
০৯-১১-২০২০
ইং
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা ৩টার সময় তারা দেবী ফাউন্ডেশনের জেলা ইউনিট থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের প্রতিবন্ধী মনিরুল ইসলামের জন্য একটি হুইল চেয়ার প্রদান করা হয়। জানা যায়, মনিরুল ইসলাম শারীরিক অক্ষমতার কারণে চুয়াডাঙ্গায় আসতে না পারায় তার পিতা ফারুক হোসেনের কাছে হুইল চেয়ারটি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক নূর মোহাম্মদ, তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু , চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, বোয়ালিয়া গ্রামের হুমায়ন, আলামিনসহ অন্যরা।
কমেন্ট বক্স