তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ

আপলোড তারিখঃ 2020-11-09 ইং
তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা ৩টার সময় তারা দেবী ফাউন্ডেশনের জেলা ইউনিট থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের প্রতিবন্ধী মনিরুল ইসলামের জন্য একটি হুইল চেয়ার প্রদান করা হয়। জানা যায়, মনিরুল ইসলাম শারীরিক অক্ষমতার কারণে চুয়াডাঙ্গায় আসতে না পারায় তার পিতা ফারুক হোসেনের কাছে হুইল চেয়ারটি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক নূর মোহাম্মদ, তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু , চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, বোয়ালিয়া গ্রামের হুমায়ন, আলামিনসহ অন্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)