আলমডাঙ্গা পৌর নির্বাচনে আবুল কালাম আজাদের পথসভা ও শোডাউন
- আপলোড তারিখঃ
০৮-১১-২০২০
ইং
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে আলমডাঙ্গার পৌর এলাকায় কর্মী সমাবেশ ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় পথসভা ও শোডাউন অনুষ্ঠিত হয়। পথসভায় মেয়র পদপার্থী আবুল কালাম আজাদ গাড়ি বহর নিয়ে শহরের পুরাতন বাসস্ট্যান্ড, রেল স্টেশন, কোর্টপাড়া, লালব্রিজ, চারতলা মোড়, হাউসপুর, দোয়ারপাড়া, চাতাল মোড়, গোবিন্দপুর মাঠপাড়া, হরিতলা, বণ্ডবিল এলাকা প্রদক্ষিণ করেন। পরে আল-তায়েবা মোড়ে কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার জনগণের সরকার, বর্তমান সরকার সাধারণ মানুষের অধিকার বাস্তবায়নের সরকার। বর্তমান সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। কিন্তু আলমডাঙ্গা পৌরবাসী এখনো উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত, শহরে নাই পানি নিষ্কাশনের উন্নত ব্যবস্থা। তিনি আরও বলেন আমি আপনাদের সন্তান, আগামী পৌর নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের অধিকার বাস্তবায়নে কাজ করার সুযোগ দিন। আমি সুখে দুঃখে আপনাদের পাশে আছি, থাকব, ইনশাল্লাহ। এসময় সফর তার সঙ্গী ছিলেন, জেলা কৃষক লীগের সহসভাপতি আসাদুল হক বিশ্বাস, শিক্ষক রেজাউল, শিক্ষক শামীম, যুবলীগ নেতা রুবেল, জুয়েল, তৌফিক প্রমুখ।
কমেন্ট বক্স