আলমডাঙ্গা পৌর নির্বাচনে আবুল কালাম আজাদের পথসভা ও শোডাউন

আপলোড তারিখঃ 2020-11-08 ইং
আলমডাঙ্গা পৌর নির্বাচনে আবুল কালাম আজাদের পথসভা ও শোডাউন ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে আলমডাঙ্গার পৌর এলাকায় কর্মী সমাবেশ ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় পথসভা ও শোডাউন অনুষ্ঠিত হয়। পথসভায় মেয়র পদপার্থী আবুল কালাম আজাদ গাড়ি বহর নিয়ে শহরের পুরাতন বাসস্ট্যান্ড, রেল স্টেশন, কোর্টপাড়া, লালব্রিজ, চারতলা মোড়, হাউসপুর, দোয়ারপাড়া, চাতাল মোড়, গোবিন্দপুর মাঠপাড়া, হরিতলা, বণ্ডবিল এলাকা প্রদক্ষিণ করেন। পরে আল-তায়েবা মোড়ে কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার জনগণের সরকার, বর্তমান সরকার সাধারণ মানুষের অধিকার বাস্তবায়নের সরকার। বর্তমান সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। কিন্তু আলমডাঙ্গা পৌরবাসী এখনো উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত, শহরে নাই পানি নিষ্কাশনের উন্নত ব্যবস্থা। তিনি আরও বলেন আমি আপনাদের সন্তান, আগামী পৌর নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের অধিকার বাস্তবায়নে কাজ করার সুযোগ দিন। আমি সুখে দুঃখে আপনাদের পাশে আছি, থাকব, ইনশাল্লাহ। এসময় সফর তার সঙ্গী ছিলেন, জেলা কৃষক লীগের সহসভাপতি আসাদুল হক বিশ্বাস, শিক্ষক রেজাউল, শিক্ষক শামীম, যুবলীগ নেতা রুবেল, জুয়েল, তৌফিক প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)