বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার মাঝেরপাড়ায় নির্বাচনী সভায় মেয়র প্রার্থী টোটন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ০৭-১১-২০২০ ইং
চুয়াডাঙ্গার মাঝেরপাড়ায় নির্বাচনী সভায় মেয়র প্রার্থী টোটন জোয়ার্দ্দার
শহর প্রতিবেদক: আসন্ন চুয়াডাঙ্গা পৌর নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার পৌর এলাকার ৪নং ওয়ার্ডের মাঝেরপাড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গার পৌর এলাকার ৪নং ওয়ার্ডের মাঝেরপাড়ায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সাবেক শিক্ষক ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেয়র প্রার্থী চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মো. শওকত আলী বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহান, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম ডালিম। এসময় আরও উপস্থিত ছিলেন মাঝেরপাড়া নবীণ প্রবীণ জাগরণ সংঘের সভাপতি আবু তালেব মণ্ডল, প্রবীন ব্যক্তি সিরাজুল ইসলাম, ওসমান আলি মণ্ডল ও বাতেন আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মতবিনিময় সভাটি সঞ্চালনায় ছিলেন একরামুল হক খলিল।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ