ছবির ক্যাপশন:
শহর প্রতিবেদক:
আসন্ন চুয়াডাঙ্গা পৌর নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার পৌর এলাকার ৪নং ওয়ার্ডের মাঝেরপাড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গার পৌর এলাকার ৪নং ওয়ার্ডের মাঝেরপাড়ায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সাবেক শিক্ষক ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেয়র প্রার্থী চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মো. শওকত আলী বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহান, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম ডালিম। এসময় আরও উপস্থিত ছিলেন মাঝেরপাড়া নবীণ প্রবীণ জাগরণ সংঘের সভাপতি আবু তালেব মণ্ডল, প্রবীন ব্যক্তি সিরাজুল ইসলাম, ওসমান আলি মণ্ডল ও বাতেন আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মতবিনিময় সভাটি সঞ্চালনায় ছিলেন একরামুল হক খলিল।
