ঝিনাইদহে খালের পাইপে পড়ে কিশোরের মৃত্যু
- আপলোড তারিখঃ
১৩-১০-২০২০
ইং
প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর গ্রামে খালের পানি নিষ্কাশন পাইপে পড়ে মোহাম্মদ আলী (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। মোহাম্মদ আলী ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে মোহাম্মদ আলী খালের পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে তীব্র ¯্রােতে নিষ্কাশন পাইপের মধ্যে আটকা পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা পাইপ কেঁটে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিশোর মোহাম্মদ আলী স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
কমেন্ট বক্স