ঝিনাইদহে খালের পাইপে পড়ে কিশোরের মৃত্যু

আপলোড তারিখঃ 2020-10-13 ইং
ঝিনাইদহে খালের পাইপে পড়ে কিশোরের মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর গ্রামে খালের পানি নিষ্কাশন পাইপে পড়ে মোহাম্মদ আলী (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। মোহাম্মদ আলী ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানায়, দুপুরে মোহাম্মদ আলী খালের পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে তীব্র ¯্রােতে নিষ্কাশন পাইপের মধ্যে আটকা পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা পাইপ কেঁটে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিশোর মোহাম্মদ আলী স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)