মেহেরপুর মহাজনপুর বাজারে ভেজাল পেপসি জব্দ
- আপলোড তারিখঃ
০৯-১০-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর বাজারে পরিবেশকের গাড়ী তল্লাশি করে ভেজাল পেপসি (স্পিড আপ, রোবট) জব্দ করে বিনষ্ট করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে এই ভেজাল পেপসি জব্দ করা হয়। মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে সুজনের একটি পিকআপ তল্লাশি করে ভেজাল পেপসি উদ্ধার করে সেগুলো রাস্তার উপরে বিনষ্ট করা হয়। স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম জানান, নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৫৫ ও ৫৬ ধারামতে এইসব খাদ্য পণ্য ধ্বংস করা হয়েছে।
কমেন্ট বক্স