মেহেরপুর মহাজনপুর বাজারে ভেজাল পেপসি জব্দ

আপলোড তারিখঃ 2020-10-09 ইং
মেহেরপুর মহাজনপুর বাজারে ভেজাল পেপসি জব্দ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর বাজারে পরিবেশকের গাড়ী তল্লাশি করে ভেজাল পেপসি (স্পিড আপ, রোবট) জব্দ করে বিনষ্ট করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে এই ভেজাল পেপসি জব্দ করা হয়। মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে সুজনের একটি পিকআপ তল্লাশি করে ভেজাল পেপসি উদ্ধার করে সেগুলো রাস্তার উপরে বিনষ্ট করা হয়। স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম জানান, নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৫৫ ও ৫৬ ধারামতে এইসব খাদ্য পণ্য ধ্বংস করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)